নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (২৪ মে) দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন টাইগ্রেসদের প্রথম বহর। প্রথম ধাপে দলের ১৩ সদস্য দেশ ছেড়েছেন। বাকি ১৩ জন শেষ ধাপে যোগ দেবেন।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে প্রস্তুতি হিসেবে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দেশ ছাড়ার আগে রোববার সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, মিরপুরে দলের শেষ পর্যায়ের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে।

তিনি বলেন,
“আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে মিরপুরে, প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে—এগুলো আমাদের জন্য অনেক বেশি কার্যকর ছিল। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাট মাথায় রেখেই কাজ করতে হয়েছে। যদিও ফল আমাদের পক্ষে আসেনি, তারপরও কয়েকজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্স দলকে অনেক বেশি আত্মবিশ্বাস দিয়েছে।”

ত্রিদেশীয় সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,
“স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বকাপে আমরা কতটা ভালো খেলতে পারব এবং কীভাবে ম্যাচ জিততে হবে, সেটি যাচাইয়ের দারুণ সুযোগ এটি।”

বিশ্বকাপের আগে এই সফর বাংলাদেশের মেয়েদের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও দলীয় সমন্বয় গড়ে তোলার বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ