কালিহাতীতে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫, বাড়ি ফিরতে গিয়েই প্রাণ গেল যাত্রীদের

কালিহাতীতে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫, বাড়ি ফিরতে গিয়েই প্রাণ গেল যাত্রীদের
কালিহাতীতে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫, বাড়ি ফিরতে গিয়েই প্রাণ গেল যাত্রীদের
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক খাদে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও বহন করা হচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কালিহাতী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সরেজমিনে দেখা গেছে, থানা চত্বরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহতদের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন স্থান থেকে ট্রাকটিতে যাত্রী তোলা হয়েছিল। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ