নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধ মাটি কাটায় মামুন ব্রিকস ফিল্ডের মালিককে জরিমানা, ৫ ট্র্যাক্টর জব্দ

নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধ মাটি কাটায় মামুন ব্রিকস ফিল্ডের মালিককে জরিমানা, ৫ ট্র্যাক্টর জব্দ
নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধ মাটি কাটায় মামুন ব্রিকস ফিল্ডের মালিককে জরিমানা, ৫ ট্র্যাক্টর জব্দ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মামুন ব্রিকস ফিল্ডের মালিক অমর মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি ভর্তি ৫টি ট্র্যাক্টর জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালীন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ও ১২ ধারায় দোষী সাব্যস্ত করে অমর মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টরের চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনও শাহীনা নাছরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ