জাতিকে আর বিভক্ত করতে চাই না, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

জাতিকে আর বিভক্ত করতে চাই না, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
জাতিকে আর বিভক্ত করতে চাই না, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ‘ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ’ হিসেবে এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। অতীত নিয়ে দ্বন্দ্ব বা বিভাজনের রাজনীতিতে তারা বিশ্বাসী নন। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনি জনসংযোগ কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির এসব কথা বলেন।

ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থীর প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, এই আসনে তার একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যার মধ্যে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বীও আছেন। তাকে তিনি স্বাগত জানিয়ে বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনি প্রচার চালান। জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যাকে পছন্দ করবে, সবাই মিলে তাকেই মেনে নেওয়া এবং স্বাগত জানানো উচিত।

নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এলাকাটিতে জলাবদ্ধতা, রাস্তাঘাটের অবস্থা, স্কুল-কলেজের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে কিংবা বিশ্রাম ও ব্যায়ামের উপযোগী স্থানও নেই। এসব সমস্যা সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি আদর্শ এলাকা গড়ে তোলার রূপকল্প তারা তৈরি করেছেন বলে জানান তিনি।

শফিকুর রহমান বলেন, উত্তর কাফরুল এলাকা তিনি অন্তর থেকে ধারণ করেন এবং এই এলাকা নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন। আল্লাহর মেহেরবানিতে ও জনগণের রায়ে নির্বাচিত হলে ইনশা আল্লাহ এলাকাটিকে একটি আদর্শ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি কাফরুল উচ্চবিদ্যালয়ের উন্নতি কামনা করেন এবং বলেন, বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত হয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ