নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় লোকজনের ধারণা গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উত্তোলন করা জাতীয় পতাকা আজও (২৭ মার্চ শুক্রবার) খোলার সময় পান নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে বিকাল ৫.৪০ মিনিটে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, পরে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতির খবর পেয়ে নাসিরনগর মডেল সরকারি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কাউছার মিয়া তাড়াহুড়ো করে পতাকা নামায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, বিষয়টা আমি জানি না খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো।

এ বিষয় নিয়ে কথা হলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞা বলেন, বন্ধের দিনে কেন যে এমনটা করলো জানতে হবে, আমি তাদের থেকে খোঁজ খবর নিচ্ছি।

ছুটির দিন পতাকা উড়ানোর বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, আমি বিষয়টি শুনেছি, শিক্ষা অফিসার বিদ্যালয়ে গিয়েছে, উনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ