নিরাপদ সড়কের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিমুক্ত নিরাপদ সড়কের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া” ও “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব ও মুখপাত্র শেখ আরিফ বিল্লাহ আজিজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আলহাজ্ব সাদেকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সাবের হুসাইন, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আলম রানা, আব্দুল্লাহ জুবায়েরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন। তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ