নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে ছিল। কিছুক্ষণ পর নদীতে যাতায়াতরত একটি নৌকার যাত্রীরা পানিতে কিছু ভাসতে দেখে এগিয়ে যায় এবং দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

স্থানীয় বাচ্চু মিয়া বলেন, “সন্ধ্যার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পাই। পরে সবাই মিলে তাদের তীরে তুলে আনি, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে।”

স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ