
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হরিপুর ইউনিয়নের হরিণবেড় উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
হরিপুর বিএনপির সভাপতি তিতন ফকির এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির নেতা এ্যাড: আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেল সহ সভাপতি আইয়ুব খাঁন, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: নাসির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাবেক সদস্য সচিব নাসির রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, মাহমুদ,স্বেচ্ছাসেবক নেতা সাজ্জাদ মোরশেদ সোহান,জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া, কে এম মারজান,উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, উপজেলা বিএনপি পৌর মহানগর থানা বিষয়ক সম্পাদক দেওয়ান আজাদ,সদস্য জিয়া উদ্দিন, বুড়িশ্বড় ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি ফজুলহক, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল,সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব চৌধুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কামরুল,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোক্তাদির সাধারণ সম্পাদক সৈয়দ সাকিব সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
