
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নান।কর্মসূচিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নাসিরনগরের চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেন। বিকাল ৩টা থেকে বিভিন্ন বয়সী ও পেশার মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন। এসময় বিনামূল্যে কিছু ওষুধও বিতরণ করা হয়।আলোচনা সভা ও কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ড্যাব নেতা ডা. মাসুক আল মারজান মারুফ, ডা. শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত আলী, মৎস্য ও তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ছোয়াব, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, সাবেক যুগ্ম-আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ শাহজাহান, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের নেতা ইমরান মিয়া, নবীন দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
