বাংলাদেশ ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন
ডিম অত্যন্ত পুষ্টিকর এবং শক্তির অন্যতম বড় উৎস। তবে সঠিক নিয়মে এটি না খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পুষ্টিবিদদের মতে, ডিমের পুষ্টিগুণ পুরোপুরি পেতে এবং শরীর সুস্থ রাখতে ডিমের সঙ্গে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
পুষ্টি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস। একটি ডিমে প্রায় ৭ গ্রাম স্বাস্থ্যকর প্রোটিন এবং ৫ গ্রাম ইতিবাচক চর্বি থাকে। এছাড়া ডিমে ভিটামিন এ, ফোলিক অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন বি-ফাইভ, ভিটামিন বি-টুয়েলভ, ফসফরাস এবং কিছু পরিমাণে ভিটামিন ডি, ই ও জিংক বিদ্যমান।
বিশেষজ্ঞরা প্রাতরাশ বা নাস্তায় ডিম খাওয়ার পরামর্শ দেন। তবে এটি খাওয়ার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। ডিম খাওয়ার সময় বা সাথে চিনি খাওয়া একদম উচিত নয়। কারণ ডিম ও চিনি একসঙ্গে পাকস্থলীতে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে, যা পরবর্তীতে রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।
ডিম খাওয়ার সময় সয়া মিল্ক পান করলেও বিপত্তি ঘটতে পারে। এতে ডিমের পুষ্টিগুণ ও প্রোটিন শরীরে সঠিকভাবে শোষিত ও হজম হতে বাধাগ্রস্ত হয়।
অনেকেই ডিম খাওয়ার সাথে সাথে বা পরেই চা পান করতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ডিম খাওয়ার সাথে সাথে অথবা খাওয়ার ৩০ মিনিটের মধ্যে সাধারণ চা কিংবা গ্রিন টি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। ডিম খাওয়ার অন্তত ৩৫ মিনিট পর চা বা গ্রিন টি পান করা নিরাপদ।
পুষ্টিবিদরা ডিম এবং মাছ একসঙ্গে না খাওয়ার কড়া পরামর্শ দিয়েছেন। এই দুটি উপাদান একসাথে খেলে অ্যালার্জি এবং বিভিন্ন ইনফেকশন হতে পারে। একইভাবে ডিম ও পনির একসাথে খেলেও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই স্যান্ডউইচেও এগুলো একসাথে ব্যবহার না করাই ভালো।
এছাড়া ডিম খাওয়ার পরপরই কলা না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্যগত কোনো বিশেষ সমস্যা থাকলে নিজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা নির্ধারণ করা উচিত।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।