নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল

নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল।
নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল।
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হুদা সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবারর (১ ফেব্রুয়ারী ) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সিদ্ধান্ত ক্রমে এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী জাফর আল মামান এর স্বাক্ষরিত প্রেসে
বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা জনিত কারণে মোহাম্মদ এনামুল হুদা সুমনকে বহিষ্কার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের বৃহত্তর স্বার্থ বিবেচনায় এনে রবিবার ১ ফেব্রুয়ারী বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে এনামুল হুদা সুমন বলেন দল আমার পরিবার। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ দিয়েছে। এজন্য আমি আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, জেলা স্বেচ্ছাসেবক দল, নাসিরনগর উপজেলা বিএনপির নেতা এসএকে একরামুজ্জামান, ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নান এবং নাসিরনগর উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে রাজপথে আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা রাখবো।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ