নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬–২৭ কার্যকরী কমিটি ঘোষণা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬–২৭ খ্রিস্টাব্দের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নাসিরনগর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ আছমত আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ। নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি,দপ্তর সম্পাদক দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ,কোষাধ্যক্ষ দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের ডাকের প্রতিনিধি সুজীত কুমার চক্রবর্তী এবং দৈনিক সরোদের প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।

নবনির্বাচিত নেতৃবৃন্দ নাসিরনগরে সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মান উন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ