— বিজ্ঞাপন —

নিউজিল্যান্ডের নির্বাচনে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা, জোট গঠন নিয়ে জটিল সমীকরণ

নিউজিল্যান্ডের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের কনজারভেটিভ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় নতুন সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের নির্বাচনে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা, জোট গঠন নিয়ে জটিল সমীকরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৭ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

নিউজিল্যান্ডে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে আগামী দিনগুলোতে নতুন সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক দরকষাকষির আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন বর্তমান মধ্য-ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্ধারিত আসনের চেয়ে একটি আসন কম পেয়েছে। ২০০৩ সাল থেকে দেশের ক্ষমতায় থাকা লাক্সনের কনজারভেটিভ ন্যাশনাল পার্টি এবং তার সহযোগী দুই দল মিলে মোট ৬৫টি আসন জয় করতে সক্ষম হয়েছে।

— বিজ্ঞাপন —

১৩০০ আসনবিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬৬টি আসনের প্রয়োজন। এর মধ্যে লাক্সনের ন্যাশনাল পার্টি পেয়েছে ৪০টি আসন। তার জোটসঙ্গী পপুলিস্ট দল ‘নিউজিল্যান্ড ফার্স্ট’ ১২টি এবং লিবার্টেরিয়ান ‘এসিটি’ (ACT) পার্টি ১৩টি আসনে জয়লাভ করেছে। স্থবির অর্থনীতির কারণে লাক্সনের জনপ্রিয়তা ও সমর্থনের ঘাটতি এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনী ফলাফলের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী লাক্সন বলেন, নিউজিল্যান্ডের জনগণের জন্য এমন একটি সরকার প্রয়োজন যা স্থিতিশীল, একসঙ্গে কাজ করবে এবং পুরো মেয়াদ ধরে টিকে থাকবে। তবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এখন তাকে বাড়তি সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে।

অন্যদিকে, প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যার চেয়ে বেশ কম। এই পরিস্থিতিতে কিউলেই ওয়াংয়ের নেতৃত্বাধীন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি পার্টি’ ৭টি আসন পেয়ে সরকার গঠনের মূল নির্ধারক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে।

তবে ওয়াংয়ের দলের সঙ্গে কনজারভেটিভ ও পপুলিস্ট জোটের আলোচনা সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। ওয়াং সর্বজনীন মৌলিক আয় হিসেবে সপ্তাহে সর্বোচ্চ ৩৭০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ২০৮ মার্কিন ডলার) প্রদান, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ, তলদেশীয় ট্রলিং মাছ ধরা নিষিদ্ধকরণ এবং স্বাস্থ্য খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

ওয়াং একটি স্থিতিশীল সরকার নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করার অঙ্গীকার করলেও, তার রাজনৈতিক অবস্থান জোটের অন্য সম্ভাব্য শরিকদের চেয়ে অনেকটাই আলাদা। উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড ফার্স্ট দলের নেতা ও পররাষ্ট্র মন্ত্রী উইনস্টন পিটার্স অভিবাসন নীতি কঠোর করা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া এসিটি পার্টির উপ-প্রধানমন্ত্রী ডেভিড সেমুর আদিবাসী মাওরি সংখ্যালঘুদের সরকারি পরিচালনায় বড় ভূমিকা রাখার বিরোধিতা করেছেন এবং সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন জোট গঠনে দলগুলো ব্যর্থ হলে আগামী বছর নিউজিল্যান্ডবাসীকে আবারও ভোটে যেতে হতে পারে।

তবে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের রাজনৈতিক বিশ্লেষক লুক ওল্ডফিল্ড রয়টার্সকে জানান, সমঝোতা হওয়া কঠিন হলেও একটি ডানপন্থী জোট গঠিত হওয়ার সম্ভাবনা বেশি এবং পুনরায় নির্বাচন নাও হতে পারে।

সূত্র: Al Jazeera (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗