নির্বাচনী প্রচারে গতি: বরিশালে তারেক রহমানের জনসভা আজ

নির্বাচনী প্রচারে গতি: বরিশালে তারেক রহমানের জনসভা আজ
নির্বাচনী প্রচারে গতি: বরিশালে তারেক রহমানের জনসভা আজ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘ দুই দশক পর নির্বাচনী প্রচারে বরিশালে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগম ক্রমেই বাড়ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানায়, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

নির্বাচনী প্রচারে গতি: বরিশালে তারেক রহমানের জনসভা আজ

জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢলভোর থেকেই বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সড়ক ও নৌপথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ