ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগ: এপস্টিন সংক্রান্ত নথি ওয়েবসাইট থেকে সরাল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগ: এপস্টিন সংক্রান্ত নথি ওয়েবসাইট থেকে সরাল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগ: এপস্টিন সংক্রান্ত নথি ওয়েবসাইট থেকে সরাল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত হাজার হাজার নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। প্রকাশিত নথিতে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ‘রিডাকশন’ বা তথ্য গোপন করার প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি থাকায় ইমেইল ঠিকানা, ব্যক্তিগত তথ্য এমনকি নগ্ন ছবিও প্রকাশ পায়, ফলে প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে।

ডিওজে এক বিবৃতিতে জানায়, চিহ্নিত সব ফাইল ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি ‘কারিগরি বা মানবিক ত্রুটির’ ফল। ভুক্তভোগী ও তাদের আইনজীবীদের অনুরোধে নথিগুলো আরও সম্পাদনার জন্য প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগীরা ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, এতে তারা নতুন করে ট্রমার মুখে পড়েছেন।

এপস্টিন ফাইলস্
এপস্টিন ফাইলস্

উল্লেখ্য, গত বছর পাস হওয়া আইনের আওতায় ডিওজে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা নথি ও বিপুল পরিমাণ ছবি-ভিডিও প্রকাশ করেছিল। তবে ২০১৯ সালে কারাগারে এপস্টিনের মৃত্যুর পরও এই নথি প্রকাশকে ঘিরে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা নিয়ে তীব্র সমালোচনা চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ