শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির,
শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির,
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঝালকাঠিতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শীতলপাটি উপহার পেয়ে তিনি মঞ্চেই পাটি বিছিয়ে কিছু সময় শুয়ে পড়েন। পরে উঠে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভার একপর্যায়ে স্থানীয় দুই কারিগরের পক্ষ থেকে তাকে ঐতিহ্যবাহী শীতলপাটি উপহার দেওয়া হয়। উপহার গ্রহণের পরই তিনি তা মঞ্চে বিছিয়ে শুয়ে পড়েন, যা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।”

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। শীতলপাটি উপহার গ্রহণ ও মঞ্চে শুয়ে পড়ার ঘটনাটি পুরো সমাবেশে এক ভিন্ন মাত্রা যোগ করে এবং মুহূর্তটি ঘিরে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ