নীল সিনেমার নায়িকার রহস্যজনক মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নীল সিনেমার আলোচিত তারকা সোফিয়া লিওনের রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে, ১ মার্চ তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার নিথর দেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

 

বেশ কিছুদিন পর্যন্ত সোফিয়ার পরিবার তার মৃত্যুর খবর আড়ালেই রেখেছিলেন। অবশেষে সোফিয়ার সৎ বাবা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞাপন

 

 

অভিনেত্রীর সৎ বাবা মাইক রোমেরা জানান, ১ মার্চ সোফিয়ার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কেনো সোফিয়ার মৃত্যুর এতদিন পর পরিবারের পক্ষ থেকে এ খবর প্রকাশ্যে আনা হয়েছে, এ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা।

 

বিজ্ঞাপন

 

রোমেরা জানান, মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে স্থানীয় পুলিশ তদন্ত চালাচ্ছে। ‘হোম ইনভেসন হোমিসাইড’ হিসেবে তদন্ত করা হচ্ছে তার মৃত্যুর ঘটনা।

আমেরিকার মায়ামিতে জন্ম সোফিয়ার। মাত্র ১৮ বছর বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে পা দেন তিনি। প্রায় ১ মিলিয়ন ডলারের কাছাকাছি অর্থ রয়েছে তার। যদিও সোফিয়ার পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর শেষকৃত্যের জন্য আর্থিক সাহায্যের আর্জি জানানো হয়েছে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ