নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, আহত শিশু কন্যা

নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, আহত শিশু কন্যা
নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, আহত শিশু কন্যা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নোয়াখালী-ফেনী ফোরলেন মহাসড়কে দ্রুতগতির ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার পাঁচ বছরের শিশু কন্যা।

সোমবার (১৮ মে) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন হযরত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ছিলেন।

আহত শিশুটির নাম তালবিয়া মুসতারি (৫)। এ সময় বেলাল হোছাইনের স্ত্রী তামান্না রহমান ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা তাদের সঙ্গে থাকলেও তারা অক্ষত রয়েছেন।

পরিবারের সদস্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অসুস্থ দুই মেয়েকে নিয়ে স্ত্রীসহ চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে ডাক্তার দেখাতে যান বেলাল হোছাইন। চিকিৎসা শেষে দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে ছোট মেয়ে তালবিয়াকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন তিনি।

এ সময় ফেনী থেকে চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে বাবা ও মেয়ে সড়কে ছিটকে পড়ে যান।

ঘটনাস্থলেই বেলাল হোছাইনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশু তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. সবুজ মিয়া জানান, হাসপাতাল থেকে বের হয়ে বাবা-মেয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোছাইনের মৃত্যু হয় এবং শিশুকন্যা গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ