পথিকটিভিতে যুক্ত হলেন মোশারাফ হোসেন, দায়িত্ব পেলেন বিজয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিজয়নগর উপজেলার সংবাদ এখন আরও দ্রুত নির্ভরযোগ্যভাবে পৌঁছে যাবে বিশ্বব্যাপী বাংলাভাষী দর্শকদের কাছে। এই লক্ষ্যকে সামনে রেখে পথিক টেলিভিশনের প্রতিনিধি টিমে যুক্ত হলেন অভিজ্ঞ গণমাধ্যমকর্মী মো: মোশারাফ হোসেন। সে বিজয়ননগর উপজেলা চান্দুরা ইউনিয়ন এর আব্দুল্লাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) পথিকটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কবি সাংবাদিক লিটন হোসাইন জিহাদ আনুষ্ঠানিকভাবে তাঁকে বিজয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। এই নিয়োগ চলতি বছরের ২০ জুন থেকে কার্যকর হয়েছে।

মোশারাফ হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে কাজ করে সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ এলাকার প্রতি গভীর ভালোবাসা তাকে বিজয়নগরের মানুষের জন্য একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেছে।

নিয়োগপ্রাপ্তির পর মোশারাফ হোসেন বলেন, “আমি পথিকটিভির এই পরিবারের অংশ হতে পেরে আনন্দিত। বিজয়নগরের প্রত্যন্ত এলাকার খবর, মানুষের জীবনযাপন সম্ভাবনার কথা তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য।

পথিকটিভি পরিবার মোশারাফ হোসেনকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিশ্বাস করছে, তার যোগদানে বিজয়নগর উপজেলার সংবাদ কাভারেজ আরও সমৃদ্ধ হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ