রাস্তায় ফুল হাতে শিশুকে দেখা থেকে উপহার পাঠালেন তারেক রহমান

রাস্তায় ফুল হাতে শিশুকে দেখা থেকে উপহার পাঠালেন তারেক রহমান
রাস্তায় ফুল হাতে শিশুকে দেখা থেকে উপহার পাঠালেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 যশোর সফরের সময় রাস্তায় ফুল হাতে দাঁড়িয়ে থাকা এক মা ও তার শিশু সন্তানকে দেখে মানবিকভাবে সাড়া দেন তারেক রহমান। পরবর্তীতে ওই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন তিনি।

গত সোমবার (২৭ এপ্রিল) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান যশোর সফরে গেলে তার গাড়িবহর যশোর ইনস্টিটিউট এলাকার সামনে দিয়ে অতিক্রম করার সময় নিলিমা নামের এক নারী তার শিশু সন্তানকে নিয়ে ফুল হাতে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় বিষয়টি তার নজরে এলে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে শিশুটিকে কাছে ডেকে নেন এবং কিছুক্ষণ কথা বলেন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে ওই মা ও শিশুর প্রতি সহানুভূতি জানিয়ে উপহার পাঠানোর নির্দেশ দেন তারেক রহমান। সেই নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে উপহার পৌঁছে দেয়।

প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ নেতারা।

ঘটনাটি স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ