পদত্যাগ করতে চেয়েছিলাম —ট্রাইব্যুনালে পলকের দাবি, অব্যাহতির শুনানি শেষ

পদত্যাগ করতে চেয়েছিলাম —ট্রাইব্যুনালে পলকের দাবি, অব্যাহতির শুনানি শেষ
পদত্যাগ করতে চেয়েছিলাম —ট্রাইব্যুনালে পলকের দাবি, অব্যাহতির শুনানি শেষ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনকারীদের দাবি মেনে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন।

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলক ও সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি চেয়ে আইনজীবীদের শুনানি এদিন শেষ হয়। পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়—আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে পলকের এতে কোনো দায় নেই।

পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম বলেন, জয়ের নির্দেশে পলক ফেসবুকে উসকানি দিয়েছেন—এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। পোস্টে জয়কে ট্যাগ করা হয়নি, এমনকি লাইক বা শেয়ারও করেননি তিনি। এছাড়া অবৈতনিক উপদেষ্টা হিসেবে জয়ের অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না বলেও দাবি করেন তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ