পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারি সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান মো. ইলিয়াছ আলী মন্ডল। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে দেশে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রচলন রয়েছে। এটি দীর্ঘদিনের আইন, প্রথা ও নীতির অংশ। সে প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত বিতর্কিত ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এতে রোজা পালন তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে এবং রোজা রাখার অভ্যাস গড়ে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, যা ধর্মীয় আচার পালনের অন্তরায়।

এ ছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে যানবাহনের চাপ ও তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়—যা কারও জন্যই কাম্য নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ