পবিত্র হজে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এবং বাংলাদেশ হজ অফিসের পক্ষ থেকে যৌথভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ভৌগোলিক অবস্থান বিবেচনায় পবিত্র মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন হজযাত্রী শেষনিশ্বাস ত্যাগ করেন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও হজ সংশ্লিষ্ট বিভিন্ন টিমের সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং অনুমোদিত বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও সরকারের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক টিমের সদস্য রয়েছেন ৭৭৪ জন।

বাংলাদেশি হজযাত্রীদের পরিবহনে এ বছর মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

উল্লেখ্য, সৌদি আরবের নিয়ম ও পঞ্জিকা অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল। আর শেষ হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করে ২১ মে।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে দেশে ফেরার প্রথম ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হবে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ