পল্লবীতে সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা এলাকাজুড়ে থমথমে পরিবেশ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো থানা সদস্য সচিব কিবরিয়াকে।

সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিট দিকে নিজ দোকানের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা অতর্কিতে পরপর সাত রাউন্ড গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা খোসা ও বুলেটের চিহ্ন পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

এই ঘটনায় পল্লবী থানার তদন্ত ওসি মোঃ কাইয়ুম বলেন,
“ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে কাজ চলছে। আশা করছি খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা আগে কখনো দেখেননি।

তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডে নতুন করে নিরাপত্তা হুমকির প্রশ্ন উঠেছে পল্লবী এলাকাবাসীর মাঝে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ