পশুর হাটের ইজারা ঘিরে সাঁথিয়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, জারি ১৪৪ ধারা

পশুর হাটের ইজারা ঘিরে সাঁথিয়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, জারি ১৪৪ ধারা
পশুর হাটের ইজারা ঘিরে সাঁথিয়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, জারি ১৪৪ ধারা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পাবনার সাঁথিয়া উপজেলায় অস্থায়ী পশুর হাটের ইজারা কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের রাত ১২টা পর্যন্ত সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর ডাইকের পাশের এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতি নদীর তীরবর্তী পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর জন্য পৌর প্রশাসন জেলা প্রশাসকের অনুমতি নেয়। পরে গত ১৯ মে হাটের ইজারা নিলাম ডাকার আয়োজন করা হলে বিএনপি ও জামায়াত সমর্থিত ইজারাপ্রত্যাশীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন নিলাম স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার আবারও নিলাম আয়োজন করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা হলরুম ত্যাগ করেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

জামায়াত নেতা মেহেদী হাসান অভিযোগ করেন, প্রশাসনের ‘যোগসাজশে’ অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে। অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম দাবি করেন, জামায়াত নেতাকর্মীরা তাদের হুমকি ও গালিগালাজ করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী ওই এলাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ