— বিজ্ঞাপন —

পাকিস্তানে ঘরের ভেতরে গুলিবর্ষণ: শিশুসহ একই পরিবারের ৬ সদস্যকে হত্যা

খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।
পাকিস্তানে ঘরের ভেতরে গুলিবর্ষণ: শিশুসহ একই পরিবারের ৬ সদস্যকে হত্যা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৩ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি আবাসিক বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই নারী ও তিন শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

পুলিশ জানায়, দোয়াবা পুলিশ স্টেশনের আওতাধীন সারোখেল এলাকায় একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অতর্কিত গুলিবর্ষণে ঘটনাস্থলেই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সালাহউদ্দিন কুন্দি নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে গৃহপ্রধান নূর রেহমান, দুইজন নারী এবং তিনটি ছোট শিশু রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহগুলো দোয়াবা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন ঘাতক হিসেবে নূর রেহমানের ভাগ্নেকে শনাক্ত করেছে, যিনি একজন মাদকাসক্ত বলে জানা গেছে।

ডিপিও জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি বাসায় তার মাদকাসক্ত বন্ধুদের নিয়ে আসতেন, যাতে বাধা দিতেন নূর রেহমান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি ও হত্যাকাণ্ডের আসল কারণ জানতে তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন হাঙ্গুর ডিপিও। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: ARY News · Pakistan
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗