পাথরঘাটায় যৌথ অভিযানে জবাইকৃত দুটি হরিণসহ শিকারি আটক, এক বছরের কারাদণ্ড ও জরিমানা

পাথরঘাটায় যৌথ অভিযানে জবাইকৃত দুটি হরিণসহ শিকারি আটক, এক বছরের কারাদণ্ড ও জরিমানা
পাথরঘাটায় যৌথ অভিযানে জবাইকৃত দুটি হরিণসহ শিকারি আটক, এক বছরের কারাদণ্ড ও জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের সরঞ্জামসহ মো. হানিফ (৪৫) নামে এক শিকারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় ধৃত মো. হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হরিণ শিকার করার সময় হাতেনাতে আটক করা হয় মো. হানিফকে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া হরিণ শিকারের জন্য ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালত মো. হানিফকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ