পানির বোতলে রেখে পানি খেলে হতে পারে মারাত্বক রোগ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পানির বোতল ব্যবহারের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে স্বাস্থ্যকর হবে তো? সাধারণত প্লাস্টিকের বোতলের ব্যবহার দেখা যায় এক্ষেত্রে। তবে প্লাস্টিকের বোতলে উৎকট গন্ধ পাওয়া যায়।

সেইজন্য অনেকেই কাচের বোতল বেছে নেন ইদানিং। কিন্তু এই কাচের বোতলও কি সম্পূর্ণ নিরাপদ? কী বলছেন বিজ্ঞানীরা? আপাতদৃষ্টিতে পানি রাখার জন্য কাঁচের বোতল খুবই নিরাপদ। কিন্তু বিষয়টি আদৌ তা নয়।

কারণ বিজ্ঞানীরা বলছেন, নানা ধরনের কাঁচ রয়েছে যা সকল খাবার বা পানীয় রাখার জন্য মোটেই নিরাপদ নয়। বেশ কিছু কাচের বোতল আছে, যার মধ্যে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো উপাদান থাকে।

এই ধরনের বোতল থেকে দীর্ঘ দিন পানি খেলে, তা শরীরের বহু ক্ষতি করতে পারে। এমনকি ক্যানসার জাতীয় অসুখের আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তাহলে কেমন বোতলে পানি খাওয়া নিরাপদ?

এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ গোত্রের কাচের তৈরি বোতলে পানি পান করা যেতে পারে। মূলত চিকিৎসার প্রয়োজনে এই ধরনের কাচের পাত্র ব্যবহার করা হয়ে থাকে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ