— বিজ্ঞাপন —

পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন

পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চিতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন
পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন
পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চিতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ শে অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকালে বিলে কয়েকজন মাছ ধরছিলেন। এ’সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তাঁরা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় একসঙ্গে ৬ জনের মৃত্যুতে আমরা সবাই বলি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৩ জন আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে বর্ষা মৌসুমে খোলা বিলে ও মাঠে কাজ করার সময় সকল ব্যক্তিদেরকে সতর্ক থাকতে এবং বৃষ্টি বা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলো।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗