— বিজ্ঞাপন —

পার্বতীপুরে ৮৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুলসহ ৩ জন গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
40332
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া গ্রামের জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ছোট বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে ৮৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗