পুতিনের দ্বিচারিতা নিয়ে ট্রাম্পের অভিযোগ: “ভালো কথা বলেন, রাতে বোমা মারেন

পুতিনের দ্বিচারিতা নিয়ে ট্রাম্পের অভিযোগ: "ভালো কথা বলেন, রাতে বোমা মারেন
পুতিনের দ্বিচারিতা নিয়ে ট্রাম্পের অভিযোগ: "ভালো কথা বলেন, রাতে বোমা মারেন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) এ কথা জানান তিনি। একইসঙ্গে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য আবারও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

সোমবার (১৪ জুলাই) ‘রাশিয়ার বিষয়ে… বড় ধরনের বিবৃতি’ দেয়ার কথা বলার পরই ইউক্রেনকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ অস্ত্র দেয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদন মতে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার এই ঘোষণা (আনুষ্ঠানিক) আসতে পারে, কারণ মার্কিন বিশেষ দূত তার সবশেষ ইউক্রেন সফর শুরু করছেন এবং ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের।

ট্রাম্প রোববার বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। তবে তিনি ইউক্রেনে কতগুলো অস্ত্র পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি।

 নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখনও সংখ্যার বিষয়ে (ক্ষেপণাস্ত্র) একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে। কারণ তাদের সুরক্ষার প্রয়োজন।

 মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা মূলত তাদের (ইউক্রেন) কাছে সামরিক বাহিনীর অত্যন্ত উন্নত বিভিন্ন সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে। এতে আমাদের ব্যবসা হবে ।

রুশ প্রেসিডেন্টের ওপর ‘হতাশ’ বলেও পুনরায় জানান ট্রাম্প। বলেন,

 ‘’ পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন ‘’

 সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ