পুলিশের পোশাকে চাঁদাবাজি, কক্সবাজারে ভুয়া পুলিশ গ্রেপ্তার

পুলিশের পোশাকে চাঁদাবাজি, কক্সবাজারে ভুয়া পুলিশ গ্রেপ্তার
পুলিশের পোশাকে চাঁদাবাজি, কক্সবাজারে ভুয়া পুলিশ গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কক্সবাজার শহরের ব্যস্ততম স্টেডিয়াম এলাকা থেকে পুলিশের ইউনিফর্ম পরে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হাতকড়াসহ পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম–এর পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মো. আতিক উল্লাহ আল মামুন কক্সবাজারের উখিয়া উপজেলা–র রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন মামুন। অভিযোগ রয়েছে, পুলিশের পোশাক পরে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন তিনি। তার চলাফেরা ও আচরণ ছিল অনেকটা প্রকৃত পুলিশ সদস্যের মতো, ফলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ মোহাম্মদ আলী জানান, প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ