পুষ্পা-২’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এটি দিয়ে সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা জুটি বক্স অফিসে আলোড়ন তুলেছিলেন। ব্যবসার দিক থেকে ‘পুষ্পা’র কাছে অনেক সিনেমা পিছিয়ে পড়েছিল।

 

ভারতের বক্স অফিসে ৩৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল সিনেমাটি। এরপর থেকেই সিনেমার সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’র অপেক্ষায় রয়েছেন দর্শক ও ভক্তরা। এরই মধ্যে সিনেমার প্রথম ঝলক মুক্তি পেয়েছে।

 

বিজ্ঞাপন

 

আরও পড়ুন: রণবীরের ‘অ্যানিমেল’র প্রশংসায় আল্লু অর্জুন

 

চলতি বছর ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা। এখনো প্রায় মাস ছয়েক অপেক্ষা করতে হবে। তার আগেই ‘পুষ্পা-৩’-ও আসবে তা জানিয়ে দিলেন আল্লু অর্জুন।

 

বিজ্ঞাপন

 

‘পুষ্পা’র তৃতীয় সিকুয়েল সম্পর্কে আল্লু অর্জুন বলেছেন, ‘পুষ্পা-৩’র জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা অন্যরকম চিন্তা রয়েছে। এটির রূপরেখা এরই মধ্যে তৈরি করে ফেলেছি।

 

এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আর পাওয়া যায়নি। গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’র প্রথম পোস্টার।

 

বিজ্ঞাপন

 

পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে চারদিকে আলোড়ন পড়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টুকটুকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা।

 

পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এরই মাঝে ‘পুষ্পা-৩’র ঘোষণা আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ