ফজরের পর কোরআন তিলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু

ফজরের পর কোরআন তিলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু, এলাকায় শোক
ফজরের পর কোরআন তিলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু, এলাকায় শোক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমারে ফজরের পর কোরআন তিলাওয়াতরত অবস্থায় সাজু ইসলাম (২৭) নামের এক এক যুবকের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতরত অবস্থায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

সাজু ইসলাম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে। তিনি ছিলেন একজন ধার্মিক ও বিনয়ী যুবক। প্রতিবেশীরা জানান, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়তেন তিনি। তার জীবন ছিল মসজিদকেন্দ্রিক।

ফজরের পর কোরআন তিলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, “ফজরের নামাজের পর তিনি কোরআন তিলাওয়াতে বসেছিলেন। হঠাৎ তিনি মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি ইন্তেকাল করেছেন।”

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু। পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুকে। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একে সৌভাগ্যপূর্ণ মৃত্যু হিসেবে দেখছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ