ফরিদপুরে চাঁদাবজির মামলায় (অব:) মেজর হায়দার সহ গ্রেফতার ৫

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ফরিদপুর জেলা প্রতিনিধি,ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ।

৩ জুন মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম। তিনি জানান, রাতেই এদের থানায় হস্তান্তর করা হয় এবং বেলা ১১টার দিকে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এজাহারনামীয় ফরহাদ হোসেন নামে গোলাম হায়দারের এক সহযোগী রয়েছেন। বাকিদেরও অভিযানের সময় গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও ডেকোরেটর ব্যবসায়ী মো. রাজু মোল্লা। তার অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ রাতেই যৌথ অভিযান চালায়।
জানা গেছে, গ্রেপ্তার মেজর গোলাম হায়দার স্বঘোষিতভাবে এনসিপির প্রতিনিধিত্ব করতেন। এ ছাড়া ফরিদপুর-২ আসন থেকে সংগঠনটির প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। সচেতন সমাজের আহ্বায়ক হিসেবে এলাকায় পোস্টারও টানিয়েছেন। গত ২৪ মে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত মতবিনিময় ও জনতার সংলাপে এনসিপির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন তিনি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির জেলার সংগঠক মো. বায়েজিদ হোসেন সাহেদ বলেন তিনি (গোলাম হায়দার) এনসিপির কেউ নন। আমাদের দলে যোগদানের জন্য অনেকেই যোগাযোগ করছেন, বিভিন্ন প্রোগ্রামেও অংশগ্রহণ করছেন। সে হিসেবে মেজর হায়দার সাহেবও ছিলেন। কে কেমন সেটা তো এখনো আমরা জানি না। তবে বিষয়টি কেন্দ্রকে অবগত করা হবে।

এই গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘উনি (গোলাম হায়দার) এনসিপি কিংবা বৈষম্যবিরোধীর কেউ নন। উনি আমাদের সাথেও খারাপ ব্যবহার করেছেন। ওনাকে গ্রেপ্তার করা মানে ভালো খবর। কারণ, বৈষম্যবিরোধীর উপদেষ্টা পরিচয় দিয়েছেন, এবং তিনি অন্যায় করে থাকলে তার আইননুসারে শাস্তি হওয়া দরকার।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ