সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১৮ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মোশারফ হোসাইন,এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, সরাইল উপজেলা রিপোর্টের ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গাজী মাজীদ মাস্টার প্রমুখ।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ