ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে দুই গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফকিরহাটি গ্রামের একজন কিশোর দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংঘর্ষ থেমে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পুনরায় যেন ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ