ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় ফুলপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের নেতৃত্বে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের আমুয়া কান্দা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার, রুপসী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবনেতা হাসিব আহমেদ, রুপসী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মীর মোজাম্মেল হক, পয়ারী ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল, রুপসী ইউনিয়নের যুবনেতা আমিনুল হক প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে নিরলসভাবে লড়াই করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “আমি আশা করি মনোনয়ন আমি পাব, কারণ আমি গত ৪৭ বছর ধরে বিএনপির সঙ্গে আছি। দুর্দিনেও দল থেকে সরে যাইনি। তাই মনোনয়ন যদি আমাদের পক্ষে আসে, তাহলে কেউ যেন অতি উৎসাহিত হয়ে আনন্দ-ফূর্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ