ফের বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল দুরানি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২ সালে। ঠিক এক বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এদিকে রাখির পরে এবার ‘বিগ বস ১২’র প্রাক্তন প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদিল এবং সোমি দুজনই।

 

 

 

 

 

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ইনস্টাগ্রামে একাধিক ছবির যৌথ পোস্ট শেয়ার করে আদিল এবং সোমি ক্যাপশনে লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর রহমতে আমরা একটি সহজ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’

 

 

 

 

তারা আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের তাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’

 

পোস্টের শেষে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার।

 

 

 

 

ইনস্টাগ্রামে শেয়ার করা প্রথম ছবিতে আদিল এবং সোমি খান তাদের ফ্রেমে বাঁধা বিয়ের সার্টিফিকেট হাতে একে অপরের দিকে হাসছিলেন। একটি ছবিতে আদিলকে সোমির কপালে চুমু খেতে দেখা গেছে। সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

 

উল্লেখ্য, আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। নানান অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। তবে শেষ পর্যন্ত ভেঙে যায় রাখি-আদিলের সংসার।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ