ফ্রাইপ্যানে তৈরি করুন তেলাপিয়ার তন্দুরি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

তেলাপিয়া মাছ খেতে কমবেশি অনেকেই ভালোবাসেন। অনেকেই রেস্টুরেন্টে গিয়ে তেলাপিয়া ফ্রাই বা এর তন্দুরি খেয়ে থাকেন। তবে চাইলে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তন্দুরি তেলাপিয়া।

 

এর জন্য কোনো মাইক্রোওভেন বা গ্রিলমেশিন লাগবে না। একটু কায়দা করেই ননস্টিক ফ্রাইপ্যানেই বানিয়ে ফেলা যাবে তেলাপিয়া তন্দুরি। জেনে নিন রেসিপি-

 

বিজ্ঞাপন

 

উপকরণ

১. তেলাপিয়া মাছ ১টি,

২. তেল ২-৩ টেবিল চামচ

৩. জিরার গুঁড়া ১-২ চা চামচ

৪. লেবুর রস ১ চামচ

৫. টকদই ৩-৪ চা চামচ

৬. মরিচের গুঁড়া ২ চা চামচ

৭. হলুদের গুঁড়া ১-২ চা চামচ

৮. আদা বাটা ১ চা চামচ

৯. রসুন বাটা ১ চা চামচ ও

১০. ধনে গুঁড়া ১-২ চা চামচ।

 

কীভাবে রাঁধবেন?

প্রথমে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে একটু লেবুর রস ও লবণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এতে মাছের গন্ধটা দূর হয়ে যাবে সহজেই। এবার উপরে উল্লিখিত সব কয়েকটি মসলা একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। মসলা মেশাতে লেবুর রস দিন।

 

এবারে মাছের পেটটা একটি ছুরি দিয়ে ছবির মতো ৩-৪ জায়গা কেটে নিতে হবে। কাটার পর ভালো করে মসলা মাখাতে হবে আস মাছে। পেটের কাটা অংশের ভিতরেও মসলা দিন। এই অবস্থায় মাছ এক ঘণ্টা ম্যারিনেট করে নিন।

 

এবার একটি ননস্টিক ফ্রাইপ্যানে অল্প সাদা তেল মাখিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তারপর মাছের গায়ের থেকে মসলা হাত দিয়ে সরিয়ে একটি বাটিতে রেখে দিন। এমনভাবে সরাতে হবে, যাতে পেট থেকে মসলা না বের হয়। শুধু গায়ের অতিরিক্ত মসলা আলাদা হয়।

 

বিজ্ঞাপন

 

এবার কড়াইয়ে দিয়ে দিন মাছ। একটি পিঠ অল্প পুড়ে এলে পিঠ উল্টে দিন। সেই পিঠটা হয়ে এলে আবার উল্টে দিন মাছটা। ওল্টানোর সময় সাবধান যাতে ভেঙে না যায়। এভাবে ১৫-২০ মিনিট ভাজলেই তৈরি তন্দুরি তেলাপিয়া।

 

মাইক্রোওভেনে করতে হলে প্রথমে ওভেন ৫ মিনিট ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করুন। এবার মাছের প্রতি পাশ ৫ মিনিট করে গ্রিল করে নিন।

 

কতটা হলো তা দেখে আবার ৫ মিনিট করে দুই পাশ ভেজে নিলেই তৈরি তন্দুরি তেলাপিয়া। উপর দিয়ে লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে গাজরের সালাদ দিয়ে পরিবেশন করুন তন্দুরি তেলাপিয়া।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ