বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। রবিবার বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি (সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলী গ্রামে) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভাঙা বজ্রপাত নেমে আসে। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জামিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ