বরগুনা-২ হাতপাখা কর্মীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনা-২ হাতপাখা কর্মীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
বরগুনা-২ হাতপাখা কর্মীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বেতাগী (বরগুনা) সংবাদদাতা : বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারনাকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ওপর জামায়াত কর্মীদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামাতের বিরুদ্ধে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় ইসলামী আন্দোলনের বেতাগী উপজেলা কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলনের প্রর্থী মুফতী মিজানুর রহমান । একই সময় তিনি নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার সকাল ৯ টায় বামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের মাঠকর্মী মো. হাসিব (২৫) ও মো. ইউনুস (২৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে নাসির উদ্দীন (৪০)‘র ওপর হামলা করে। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাদের গুরুতর আহত করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুফতী মিজানুর রহমান কাশেমী অভিযোগ করেন, একজন আলেম ও তাঁর অসহায় মায়ের ওপর এ ধরনের হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়; বরং এটি নারী সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। পর্দা ও শালীনতার মতো ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত বিষয়ে মত প্রকাশের কারণে সন্ত্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুফতী মিজানুর রহমান কাশেমী বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি নিজেদের কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ