— বিজ্ঞাপন —

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বরিশালে এক স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এসআরবি/র‍্যাব) সদস্যরা। গতকাল রোববার দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব/এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।

তিনি জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৮-এর একটি চৌকস অভিযানিক দল গত রোববার দিবাগত রাতে বানারীপাড়া থানার কুন্দিহার গ্রামে অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন সদস্যরা।

— বিজ্ঞাপন —

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে প্রতিবেশী আসামি জাকির হোসেন দীর্ঘদিন ধরে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২২ অক্টোবর সকালে ওই কিশোরীকে বাড়ির পাশের ডোবার পাড়ের একটি নির্জন জায়গায় একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে।

ঘটনার সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসলে অভিযুক্ত জাকির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার সাথী আক্তার আরও জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোপন সংবাদের সহায়তায় অভিযুক্তের অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗