— বিজ্ঞাপন —

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তোলার ওপর স্পিকারের জোর

অভিবাসন কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়, এর সঙ্গে মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
64483
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা। তিনি বলেন, অভিবাসনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সব দেশের সঙ্গে কার্যকর অংশীদারত্ব তৈরি করা প্রয়োজন, যাতে বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যায়।

স্পিকার বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন এটি শুধু শ্রমিক পাঠানোর দেশ হিসেবে সীমাবদ্ধ না থাকে, বরং বিদেশি দক্ষ মানবসম্পদের জন্য একটি আকর্ষণীয় অভিবাসন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এর জন্য শিক্ষা, প্রযুক্তি ও সুশাসন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।

তিনি অভিবাসীদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের একযোগে কাজ করার আহ্বান জানান। স্পিকারের মতে, সঠিক দিকনির্দেশনা ও নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসন খাতের অবদান আরও বৃদ্ধি করা সম্ভব।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗