— বিজ্ঞাপন —

পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি

পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি
পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা জেলার ফরিদপুর উপজেলায় আজ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালন করা হয়েছে। জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আজ ১ নভেম্বর রবিবার সকালে ফরিদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: হাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে আজ ১ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হচ্ছে।

বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজ। জাতীয় উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রায় এই জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয়। সঠিক ও মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তরুণেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ কারণে যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুব দিবসটি যথাযথ মর্যাদায় উদ্‌যাপনে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন, স্বেচ্ছায় রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ, গাছের চাঁরা বৃক্ষরোপণসহ। এ’ছাড়াও আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফল হওয়া তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের আয়োজন রাখা হয়েছে।

বাংলাদেশের যুব সমাজকে ঘিরে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বেকারত্ব, প্রয়োজনীয় দক্ষতার অভাব, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সীমিত কর্মসংস্থানের সুযোগ তরুণদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের বিস্তার ঘটানো অতিজরুরি। একই সঙ্গে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহায়তা বাড়াতে হবে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের শুধু প্রচলিত চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুললে চলবে না; তাঁদের দক্ষ কর্মসংস্থান সৃষ্টিকারী ও উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। তরুণদের সুপ্ত মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের সক্ষমতার যথাযথ বিকাশ ঘটানো গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗