বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব কালচারের সূচনা’ দেখছেন ডা. শফিকুর রহমান

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ সপ্তাহ আগে
বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব কালচারের সূচনা’ দেখছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকে বুধবার সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার-সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তার ভাষ্য মতে, দেশ ইতোমধ্যেই অর্থনৈতিক সংকট, দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের চাপে বিপর্যস্ত। এর মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতে থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট ভিত্তিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব কালচারের সূচনা’ দেখছেন ডা. শফিকুর রহমান

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাত চালানো হচ্ছে। এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ জানানো প্রয়োজন বলেও মত দেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা ও দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি

  • বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব কালচারের সূচনা’ দেখছেন ডা. শফিকুর রহমান