বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার আয়োজনে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিনব্যাপী বাউফল উপজেলা মসজিদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে শ্রেষ্ঠ প্রথম স্থান অধিকার করেন বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ।
এছাড়াও, ৩০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেন সানেস্বর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মোহাম্মদ শাফিন।
তৃতীয় স্থান অধিকার করেন মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী।
চতুর্থ স্থান অর্জন করেন দক্ষিণ পোনাহুরা হাফেজিয়া মাদ্রাসার একজন প্রতিযোগী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহের।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিচুর রহমান।
প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মতিন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও বাউফল আসনের এমপি প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুছা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ