বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পূর্ণবাসনের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাংবাদিক সম্মেলন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামীলীগের দোসর ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত প্রেসক্লাবের সদস্যদের সন্মানে ঈদ পুনর্মিলনী শেষে সাংবাদিক সম্মেলন করে এমন আনুষ্ঠানিক অভিযোগ করেছে দলটির উপজেলার শীর্ষ নেতারা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুছা (ভিপি মুছা), পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ প্রমূখ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ অনিয়ম দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসরা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে।বাঞ্ছারামপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আওয়ামীলীগকে পুনর্বাসন করার জন্য পায়তারা করছে। আমরা বিএনপি নিরব এর মানে দুর্বল নই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে আপনারা যদি আওয়ামীলীগকে পুনঃস্থাপনের চেষ্টা করেন তাহলে এর দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এমনকি বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা বলেন,প্রশাসন যদি নয়ন হত্যার আসামি সহ চিহ্নিত ফেসিষ্ট আওয়ামী লীগ,ছাত্রলীগের আসামীদের গ্রেফতার না করে,তবে জনগণ নিজেরা আইন হাতে তুলে নিবে। মাসিক আইনশৃঙ্খলা সভায় এখনো ডেভিলরা আমন্ত্রণ পায়,অথচ,বিএনপিকে দাওয়াত দেয়া হয় না।

এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনতা

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ