বাঞ্ছারামপুরে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

      “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে “

​ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহাম্মদ জমাদ্দার সহ স্কুল কমিটির সদস্যরা (১৮ অক্টোবর) শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলন স্কুলটির প্রধান শিক্ষক দাবী করে বলেন, বর্তমান এডহক কমিটির সভাপতি রাশেদুল হক ও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।এমনকি তারা একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করানো সহ এলাকায় আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও স্কুলের সুনাম ভূলন্ঠিত করার জন্য মনগড়া তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করছে।
স্কুল কমিটির সভাপতি কাউকে না জানিয়ে রেজিস্ট্রার খাতা বাড়িতে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য টেম্পারিং করেন।

প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার আরো বলেন, কোন নিয়মনীতি ও রেজুলেশন না মেনে শোকজ করা হয়।বিভিন্ন অভিযোগ আনা হয়।যা মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট।সভাপতির এই কাজ শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালার পরিপন্থী।

এ-সময় প্রধান শিক্ষকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন,বর্তমান এডহক কমিটির সদস্য মুছা হায়দার,স্কুলটির সাবেক সভাপতি মো সেলিম রেজা, সাবেক সদস্য ফারুক আহমেদ, জাকির হোসেন,সাবেক সদস্য কাজল আহমেদ, মনিরুল ইসলাম, এরশাদ মিয়া প্রমূখ।

এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম মেনেই শোকজ করেছি।তিনি অসংখ্য অনিয়ম করেছেন।সেজন্য প্রধান শিক্ষককে শোকজ করে লিখিত জবাব দিতে বলেছি।
স্কুলের রেজিস্ট্রার বই সবাইকে জানিয়ে তদন্ত করার জন্য বাড়িতে নিয়েছি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ম্যানেজিক কমিটি সভাপতি রাশেদুল হকের সাথে কথা হয়েছে। প্রধান শিক্ষক নুর মোহাম্মদ অভিযোগের বিরুদ্ধে আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছেন। আমরা সবকিছু যাচাই করবো।প্রয়োজনে তদন্ত কমিটি করবো।

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের ভাষ্য, ডাকযোগ আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ করেছে।সভাপতি মিটিং ও রেজুলেশন না করে শোকজ করতে পারেন না।প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা আমরা খতিয়ে দেখবো।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বর্তমান সভাপতি শোকজ করার পর থেকে সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্বটি প্রকাশ্যে চলে আসে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ