বাবাকে গুলি করে হত্যা, মরদেহ টুকরো করার অভিযোগে গ্রেপ্তার ছেলে

বাবাকে গুলি করে হত্যা, মরদেহ টুকরো করার অভিযোগে গ্রেপ্তার ছেলে
বাবাকে গুলি করে হত্যা, মরদেহ টুকরো করার অভিযোগে গ্রেপ্তার ছেলে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতের লখনৌতে ভয়াবহ এক হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবাকে গুলি করে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী অক্ষত প্রতাপ সিংয়ের বিরুদ্ধে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং পাশাপাশি মদের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। গত শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বাড়ির ভেতরে একটি ব্যারেলের মধ্যে মানবেন্দ্রের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। এরপর তার ছেলে অক্ষতকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে বাবাকে হত্যার কথা স্বীকার করে। জোরালো জেরায় মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথাও স্বীকার করে অভিযুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবেন্দ্র সিং চাইতেন তার ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে চিকিৎসা পেশায় যুক্ত হোক। তবে অক্ষত এ সিদ্ধান্তের বিরোধিতা করতেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে অক্ষত বাড়ি ছেড়েও চলে গিয়েছিলেন।

ঘটনার দিন শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে অক্ষত রাইফেল দিয়ে বাবাকে গুলি করে হত্যা করে। এরপর মরদেহ নিচতলা থেকে তিনতলায় নিয়ে গিয়ে একটি ফাঁকা কক্ষে টুকরো করতে শুরু করে। এ সময় তার বোন ঘটনাটি দেখে ফেললেও ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখা হয়।

পুলিশের ভাষ্যমতে, মরদেহের কিছু অংশ প্লাস্টিকে ভরে নিকটবর্তী এলাকায় ফেলে দেওয়া হয় এবং বাকি অংশ নীল ড্রামে ভরে বাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়। অক্ষতের স্বীকারোক্তির পর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

লখনৌর আশিয়ানা এলাকার সিনিয়র কর্মকর্তা বিক্রান্ত বীর জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে মামলা দায়ের করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযুক্ত অক্ষত পুলিশ হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ